প্রকাশিত: ১৫/১০/২০১৯ ৯:০১ পিএম
আমরা ভীবৎস ছবি দেখায় না

আমরা ভীবৎস ছবি দেখায় না
সুনামগঞ্জের দিরাইয়ের সাড়ে ৫ বছরের শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শিশুটির চাচা নাসির মিয়া ও চাচাতো ভাই শাহারিয়ার।

সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তাদের জবানবন্দি রেকর্ড করেন।

তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তুহিনকে কোলে করে বাইরে নিয়ে যান তার বাবা। পরে শিশুর চাচাসহ অন্যান্যরা তার পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করে। হত্যা নিশ্চিত হওয়ার পরে শিশুটির কান, লিঙ্গ কর্তন করে রশি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখে।

তুহিনের ময়নাতদন্তের বরাত দিয়ে তিনি জানান, আগে তুহিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর তার দুই কান ও লিঙ্গ কাটা হয়েছে।

‘প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের পরিবারের লোকজনই এ নির্মম হত্যাকাণ্ড ঘটায়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রিমান্ডের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা পাওয়া যাবে,’ বলেন তিনি।

এদিকে মঙ্গলবার তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মুছাব্বির ও প্রতিবেশী জমশেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা।

জানা যায়, রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে বাছিরের পুরনো বিরোধ রয়েছে। গ্রামের ছালাতুল ও সোলেমানের সঙ্গেও বিরোধ রয়েছে তুহিনের পরিবারের। যে ছুরি দুটি দিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরিতে ছালাতুল ও সোলেমানের নাম লেখা রয়েছে। তাদের ফাঁসাতেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিতে নাম লিখে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, গত রবিবার দিরাইয়ে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

শিশু তুহিনের শরীর জুরে ছিল ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। পেটে দুটি ছুরি ঢোকানো অবস্থায় ছিল, দুটি কান কাটা ছিল এমনকি গোপনাঙ্গও কেটে ফেলা ছিল।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার ঘটনায় মঙ্গলবার ভোরে তুহিনের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...