প্রকাশিত: ২৬/০১/২০২১ ৯:০৯ এএম

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান মনে করেন বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। তিনি জানিয়েছেন, বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করতে চায় তুরস্ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর আগে, ঢাকা সফরে এসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভেলুত কাভাসোগলু সামরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন।

এ বিষয়ে মুস্তাফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কে সামরিক খাত অন্যতম এজেন্ডা। গত ১০-১৫ বছর ধরে তুরস্ক নিজ দেশের সামরিক শিল্পখাত উন্নয়ন করেছে। আমাদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের ৭৫ ভাগ নিজেরাই তৈরি করছি। আমরা এসব সরঞ্জাম বাংলাদেশের মতো বন্ধুপ্রতীম দেশে রপ্তানি করতে চাই।

এ বিষয়ে আমরা সবেমাত্র আলোচনা শুরু করেছি। আমরা বিশ্বাস করি, দুই দেশের মধ্যে আগের চেয়ে এই খাতে আরও বেশি সহযোগিতার সুযোগ রয়েছে বলেও তিনি জানান। তুরস্ক কোন ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে যা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় হতে পারে, এমন প্রশ্নের উত্তরে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, আমরা ড্রোন, মিসাইল, সামরিক যোগাযোগ সরঞ্জাম, নৌ-বাহিনীর জন্য অফশোর পেট্রোল ভেসেলস ইত্যাদি তৈরি করে থাকি। এই তালিকা অনেক দীর্ঘ।

কোন ধরনের সামরিক সরঞ্জাম প্রয়োজন তা ঠিক করবে বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনী বিভাগ। তবে এটা শুধু কেনা-বেচার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, এই খাতে সহযোগিতা বাড়াতে চাই। সেটা দীর্ঘ মেয়াদী জয়েন্ট ভেঞ্চারেও হতে পারে। আমরা দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কথা বলছি বলে এসময উল্লেখ করেন মুস্তাফা ওসমান তুরান।

সূত্র : বাংলানিউজ।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...