উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২২ ৬:১৯ পিএম , আপডেট: ১৬/০৯/২০২২ ৯:৫১ পিএম

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের চাকমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্য থাইন চাকমা বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের চাকমারপাড়ার ইয়াং মে চাকমার ছেলে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাইন বিস্ফোরণে আহত এক যুবককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। তার হাতের অবস্থা গুরুতর।

আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, গরু নিয়ে ফিরে আসার পথে মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে একটি স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৫ নং সীমানা পিলারের মাঝামাঝি সীমান্তের শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বর্ডারে সহিংসতা

মিয়ানমারে আবারো ভূমিকম্প

১৩/০৪/২০২৫
৩:০৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...