উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১১/২০২২ ৯:৪৯ এএম

বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে মাথায় গুরুতর আঘাত পাওয়া এক র‍্যাব সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যান। একপর্যায়ে আহত র‍্যাব সদস্য সোহেল বডুয়ার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। পরে রাত আড়াইটার দিকে হাসপাতাল থেকে কক্সবাজার বিমানবন্দর হয়ে তাকে ঢাকায় নেওয়া হয়।’

এর আগে সোমবার দিবাগত রাতে মাদকবিরোধী অভিযানে গেলে মাদক কারবারিদের হামলায় এই র‌্যাব সদস্য গুরুতর আহত হন। তবে এ বিষয়ে পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এ ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। আহত সোহেল বড়ুয়া র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নে কর্মরত।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারিদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের আরেক সদস্য গুরুতর আহত হন। র‌্যাব-ডিজিএফআইয়ে যৌথ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক চোরাচালানকারিদের সঙ্গে সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারিদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এ ছাড়া র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...