ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০১/২০২৪ ৯:৩৫ এএম

এক সপ্তাহ বন্ধ থাকার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে আবারো গুলির গর্জনে আতংকগ্রস্থ হয়ে পড়ে তুমব্রু বাজার ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪ টা থেকে ঘন্টা ব্যাপী এ ঘটনা ঘটে সীমান্তে ৩৪ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের বিজিপি ক্যাম্প থেকে। এটি তুমব্রু রাইট ক্যাম্প নামে পরিচিত। তুমব্রু বাজার ব্যবসায়ী আবদুর রহিম ও ছৈয়দ নূর বলেন, মঙ্গলবার (৯ জানুয়ারী) বিকেল ৪ টায় হঠাৎ গোলাগুলির আওয়াজ শুনতে পায় তারা। যে শব্দ গুলো আসে মিয়ানমার অংশের ৩৪ নম্বর পিলার সংলগ্ন সীমান্ত চৌকি থেকে।
তারা আরো জানান, এ সময় পরপর ৫০ রাউন্ড গোলার গর্জন শুনে তারা আতংকিত হয়ে পড়ে। ফায়ারের পর সেখানে কোন হতাহত হয়েছে কিনা সঠিক তথ্য জানা যায়নি এ সংবাদ লেখা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...