উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১২/২০২২ ৯:৪৭ এএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে অবিষ্ফোরিত ১ মটারশেলের গোলা নিয়ে বিপাকে পড়েছে ৩৪ বিজিবি।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, সীমান্তের ৩৪ বিজিবির তুমব্রু বিজিবি ক্যম্পের দায়িত্ব পূর্ণ এলাকার লোকজন ১ টি বোমা সদৃশ্য একটি বস্তু দেখতে পান রোববার (১৮ ডিসেম্বর) সকালে। তারা পার্শ্ববর্তী তুমব্রু বিওপি কমান্ডারকে এ খবরটির জানালে তিনি বিকেলে গিয়ে ঘটনার সত্যতা পান। খবর পাঠান ৩৪ বিজিবি তার অধিনায়কের কাছে।
বিজিবি সূত্র জানান, অধিনায়কের নির্দেশে (১৯ ডিসেস্বর) সকালে একদল বিশেষজ্ঞ ঘটনাস্থলে গিয়ে দেখেন অবিষ্ফোরিত ১ টি মর্টারশেলের গোলা। আর তাও সীমান্ত পিলার ৩৫ এলাকায় তুমব্রু বিজিবি ক্যম্পের বিপরীত মিয়ানমারের কাটাতারের বেড়া সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভিতরে। যা অ-বিষ্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে আছে। এটি মিয়ানমারের অভ্যন্তরে বিধায় বাংলাদেশ বিজিবি বোমা বিশেষজ্ঞ টিমটির তা উদ্ধার বা বিষ্ফোরণ না ঘটিয়ে ফেরৎ আসে সেখান থেকে।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক কর্ণেল মেহেদী হাসান এ প্রতিবেদককে বলেন, অবিষ্ফোরিত একটি মর্টারশেল সীমান্তে পড়ে থাকার খবর পেয়ে তার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তা বাংলাদেশের অভ্যন্তরে নয়- মিয়ানমারে। তাই বিজিবির সদস্যদের এ বিষয়ে করার কিছু ই ছিলো না। তারা ফেরত আসে। তবে লোকজনকে সর্তক করে দেয়া হয়।
স্থানীয়রা জানান, এ নিয়ে বিজিবি ও এলাকাবাসী বিপাকে। কেননা সীমান্তের এপারের অনেক শিশু ও প্রাণী ওপারে যায়, খেলা-ধুলা করে।

আর সে সময় ঐ মর্টারশেলটি বিষ্ফোরিত হলে কি-না হয়, সে চিন্তায় তারা বিপাকে পড়েছে। এ জন্যে এ পয়েন্টে স্থানীয় লোকজন কে সেদিকে না যেতে নিষেধ করে দেন বিজিবি ও জনপ্রতিনিধিরা। এটা নিয়ে তারা সামান্য চিন্তিতও বটে।
সীমান্তের লোকজন এ প্রতিবেদককে আরো বলেন, মিয়ানমার বাহিনীর ছোঁড়া অনেক মর্টারশেল সীমান্ত এলাকায় এই ভাবে আরো থাকতে পারে ধারণা করছেন তারা। যেমনটি দেখতে পাওয়া গেছে ৩৫ পিলার এলাকাটিতে । যেটা নিয়ে তুমব্রুর এ পয়েন্টে লোকজন বর্তমানে আতংকে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...