উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৭/২০২৬ ৭:০২ এএম

শফিক আজাদ, উখিয়া।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী তিন উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি প্লাবিত হয়েছে। কোথাও পাহাড়ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দুর্গম এলাকার পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্য কোথাও ট্রাকে, আবার কোথাও ভেলায় করে দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

দিনব্যাপী লামা ও আলীকদম উপজেলার ত্রাণ কার্যক্রম শেষে রাত সাড়ে ৮টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় পৌঁছান। সেখানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ শেষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তুমব্রুর কোনারপাড়া এলাকায় খালভাঙন এবং খালের গতিপথ পরিবর্তনের ঝুঁকির বিষয়টি তার নজরে আনা হয়। এ বিষয়ে সংসদ সদস্য সাচিংপ্রু জেরি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খালের পানি ভিন্ন পথে প্রবাহিত হয়ে একটি পাড়া বিলীন হতে দেওয়া যাবে না। চলমান বর্ষা মৌসুমে বড় ধরনের কাজ করা সম্ভব না হলেও বর্ষা শেষে দ্রুত পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কোনারপাড়া সংলগ্ন খালের পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে খালের গতিপথ পরিবর্তনের ফলে পুরো এলাকাই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

ঘুমধুমে ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত বান্দরবান জেলা বিএনপি সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, ভাইস চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক রিপন রুদ্র, বান্দরবান জেলা সেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিকদলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক কোম্পানী, যুগ্ন সম্পাদক হায়দার আলী কোম্পানী, নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী, যুগ্ন আহবায়ক আমিরুল কবির রাকিব,ডা: মিজানুর রহমান, বিএনপি নেতা সাইফুল সিকদার, সাংবাদিক শফিক আজাদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের সদস্য সচিব ডা: শাহ জালাল, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবকদল নেতা সিরাজুল হক, আব্দুল্লাহ রিয়াদ, আব্দুল্লাহ সিকদার প্রমূখ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...