ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৪:৫৩ পিএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে “বাংলাদেশের কাঙ্খিত আগামীর জাতীয় সরকারের উপরেখা” বিষয়ে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।

এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদির আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামো অনুযায়ী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে আসবেন বিভিন্ন দল ও ব্যক্তিত্বরা — বিএনপির ২৫%, জামাতের ২০%, এনসিপির ১৫%, ইসলামী আন্দোলনের ৫%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ১০% এবং বাকি দলগুলো থেকে ২৫% প্রতিনিধির অংশগ্রহণ থাকবে।

সভায় বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশের সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে সংবিধানের শক্তিশালী প্রধানমন্ত্রী ক্ষমতা পুনর্বিন্যাস করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আনা হবে

টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধান অতিথির বক্তব্য দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাবের আহমেদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্টজনও বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...