ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ৭:৪০ এএম

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘চর্ম রোগ’ বলে মন্তব্য করেছেন ২০০১ সালে বিএনপি সরকারের আমলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা রানী শীল। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে আওয়ামী লীগের তিন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান আজ কোথায়? কেমন করে বলেন, মানবতার কথা? আপনার কি লজ্জা হয় না?’ তারেক রহমান হাওয়া ভবনে নারীদের নিয়ে আনন্দ ফুর্তিতে মত্ত থাকতেন বলে মন্তব্য করেন পূর্ণিমা রানী। তিনি বলেন, ‘আমি ঘরে ঘরে পূর্ণিমা দেখতে চাই না।’

পূর্ণিমা রানী শীল ২০০১ সালের ৮ অক্টোবর গণধর্ষণের শিকার হয়েছিলেন। সেদিন দিবাগত রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে ধর্ষণের শিকার হয়েছিলেন ১৪ বছর বয়সী কিশোরী পূর্ণিমা।

২০০১ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সমর্থক এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার সময় এ ঘটনা ঘটেছিল। এ ঘটনায় মামলা হয় এবং বিচার সম্পন্ন হয়েছে। মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা হয়

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...