প্রকাশিত: ০৫/১২/২০১৯ ১০:০৩ এএম

খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান যুক্তরাজ্যের লিংকন্স-ইন থেকে বার-অ্যাট-ল অর্জন করেছেন। এর আগে লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন তারেক রহমানের মেয়ে জাইমা। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির অন্যান্য নেতাকর্মী ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস নিজ নিজ ফেসবুকে জাইমাকে অভিনন্দন জানান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড়বোন শাহিনা খান জামান বিন্দুর উদ্ধৃতি দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, জাইমা রহমান দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন, যাতে এই পেশায় থেকে মানুষের সেবায় সফলকাম হতে পারেন।

উল্লেখ্য, ঢাকার বারিধারায় আইএসডি (ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা) স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন জাইমা। এর পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি। লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ‘ও’ লেভেল পাস করার পর লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন জাইমা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...