প্রকাশিত: ১৮/০৭/২০২২ ২:১৭ পিএম

অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বেশ সুখের সংসারই ছিল জনপ্রিয় গায়ক এস আই টুটুলের। তাদের ভাবা হতো সুখী ও আদর্শ দম্পতি। কিন্তু এর মাঝেই জানা গেল, তাদের সেই সংসার টিকলো না। তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন টুটুল। নতুন সংসার পেতেছেন গায়ক।

অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে কণ্ঠশিল্পী এস আই টুটুলের। শুধু তাই নয় টুটুল ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনে কণ্ঠশিল্পী এস আই টুটুল যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে দ্বিতীয় বিয়ে করেছেন।
টুটুলের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করে তানিয়া আহমেদ জানিয়েছেন, সমঝোতার মাধ্যমে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। ও ওর জীবন নিয়ে ভালো থাকুক। এখানে আমার মন্তব্যের কিছু নেই।

জানা গেছে, বিচ্ছেদের পর টুটুল-সোনিয়া ২০২২ সালে তিনে দ্বিতীয় বিবাহ করেন। পাত্রী নিউইয়র্ক প্রবাসী শারমিনা সিরাজ (সোনিয়া)। সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে। নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত আছেন।

টুটুলকে বিয়ে করা প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘আমি ১২ বছর ধরে সিঙ্গল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সাথে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া।
মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে শুধু। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘আমি ও তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিশিয়ালি ডিভোর্স হয়। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’

১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। এত দিন ভক্তকুলে এ যুগল ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত ছিলেন।
এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ (সোনিয়া)কে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...