প্রকাশিত: ১৫/০৮/২০২১ ৯:৪৯ এএম

দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় অভাবের সুযোগ নিয়ে নারী কর্মীর সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছেন একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক মনির চৌধুরী। ৫ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ের পর মনির চৌধুরীর প্রথম স্ত্রী স্বেচ্ছায় স্বামীর জন্য নববধূকে নিজেদের বাড়ি নিয়ে যান।

শুক্রবার গভীর রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্বররূপকাঠি ইউপি চেয়ারম্যান আল-আমীন পারভেজের বিচারে ওই বিয়ের কাজ সম্পন্ন হয়। বর মনির চৌধুরীর এটি দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরে এক স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। কনে জলাবাড়ী ইউনিয়নের একটি অতি দরিদ্র পরিবারের মেয়ে।

স্থানীয়রা জানান, শান্তিরহাট বাজারে একটি এনজিও রয়েছে মনির চৌধুরীর। সেখানে ইউনিয়নের একটি দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়া মেয়ে মাঠকর্মী হিসেবে কাজ করত। মনির অভাবের সুযোগ নিয়ে তার সঙ্গে মেয়েটিকে অবৈধ মেলামেশায় বাধ্য করত। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে এনজিও মালিক মনির মেয়েটির সঙ্গে মেলামেশা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এসময় ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যের ছেলে খবর পেয়ে এসে মনিরকে জিজ্ঞাসা করে ভয়ভীতি দেখায়। ভয়ে মনির বিষয়টি রফাদফার চেষ্টা করেন মোটা অংকের টাকা দিয়ে।

পরদিন শুক্রবার মেয়েটির পরিবার বিচারের আশায় স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান আল-আমীন পারভেজের কাছে যান। চেয়ারম্যান উভয় পক্ষের বক্তব্যে শোনেন। এনজিও মালিক মনির চৌধুরীর প্রথম পক্ষের স্ত্রীর অনুমতি সাপেক্ষে মনিরের সঙ্গে ওই মেয়েটির বিয়ে দেন চেয়ারম্যান।

চেয়ারম্যান আল-আমীন পারভেজ বলেন, দু’জনের এই বিয়ে দেওয়া হয়েছে উভয়পক্ষের কাছ থেকে ঘটনা শুনে এবং বর মনিরের প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...