প্রকাশিত: ০৮/০১/২০২০ ১:০১ পিএম
ফাইল ছবি

ইন্টার‌নেট ব্যবহারকা‌রীদের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো গুজ‌বে কান দে‌বেন না। সত্য তথ্য না জানা বা যাচাই-বাছাই না করা পর্যন্ত শেয়ার দে‌বেন না। এ‌তে দে‌শের ক্ষ‌তি, সমা‌জের ক্ষ‌তি ও ব্যক্তির ক্ষ‌তি হয়।

‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে তৃতীয় বাংলা‌দেশ ডি‌জিটাল ‌দিবস ২০২০ সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে বলবো একটা কিছু আসলে শুনে সাথে সাথে রিঅ্যাক্ট করার দরকার নেই। সত্য-মিথ্যা যাচাই করতে হবে। না হলে এতে সমাজের ক্ষতি হয় ব্যক্তির ক্ষতি হয়। ইন্টারনেটে কোনো পোস্ট শেয়ারে বিষয়ে সচেতন হবে। যাচাই করতে হবে। সাইবার নিরাপত্তা অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।

‘এ বিষয়ে শিক্ষক-বাবা মা সবাইকে সচেতন হতে হবে। শিশুরা যাতে আসক্তিতে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।’

সাইবার নিরাপত্তার জন্য ফিল্টারের ব্যবস্থা করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন অনেক ধরনের অপরাধ হয়ে থাকে। সে বিষয়ে যেনো দ্রুত পদক্ষেপ নেয়া যায় সে ব্যবস্থাও জরুরী সেবার মাধ্যমে করেছি।

শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে আইসিটি খাত হবে দেশের সবচেয়ে বড় রফতানি খাত। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে একদিকে কর্মসংস্থান হচ্ছে আরেকদিকে মানুষ সেবা পাচ্ছে। ৩ হাজার ৬০০ ইউনিয়নে ব্রডব্যান্ড সংযোগ দেয়া হয়েছে। আরো ২০০টিতে দেয়ার কাজ চলছে। আস্তে আন্তে সবগুলো ইউনিয়নে সংযোগ দেয়া হবে। ১৬ কোটি মানুষের দেশে এখন ১৬ কোটি ৪১ লাখ ৭০ হাজার সিম ব্যবহার হচ্ছে। একজন একাধিক সিম ব্যবহার করছে।

অনুষ্ঠানে মাই গভ বা আমার সরকার অ্যাপ-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অ্যাপে অনলাইনে সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে ফোন চলে যাবে।

এসময় সেরা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়, সেরা দপ্তর সমাজ সেবা অধিদপ্তর, শ্রেষ্ঠ বিভাগ সিলেট বিভাগ ও শ্রেষ্ঠ জেলা খুলনা এবং শ্রেষ্ঠ উপজেলা কুমিল্লা সদর। এবং শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস শাহজালালাল বিশ্ববিদ্যালয়কে সম্মাননা প্রদান করেন।

এছাড়া ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৫ ব্যক্তি সম্মাননা দেয়া হয়।

তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিভা‌গের প্র‌তিমন্ত্রী জুনা‌ইদ আহ‌মেদ পলকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি এ কে এম রহমতুল্লাহ। তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিভা‌গের সি‌নিয়র স‌চিব এম এম জিয়াউল আলম স্বাগত বক্তব্য দেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer