দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...


কক্সবাজারের ঝিলংজার খরুলিয়ার কৃতি সন্তান, ড. যুবাইর মুহম্মদ এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বুধবার তিনি বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন।
ড. যুবাইর বিশ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ইতিমধ্যে তিনি লেখক ও গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন।
ড. যুবাইর এর পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তিতে কক্সবাজার সমিতি ঢাকার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সমিতির পক্ষ হতে পাঠানো শুভেচ্ছা বার্তায় ড. যুবাইর এর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়েছে। ড. যুবায়ের কক্সবাজার সমিতি ঢাকার আজীবন সদস্য। ড. যুবাইর মুহম্মদ এহসানুল হকের পিতা আবু মোহাম্মদ এজাহারুল হক ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা।
পাঠকের মতামত