প্রকাশিত: ২৬/০১/২০২১ ৩:২১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)। সর্বপ্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী নামের এক চিকিৎসক। হাসপাতালটিতে মেডিসিন অ্যান্ড ইনফেকশন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন তিনি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে জানান, আগামী বৃহস্পতিবার টিকা কার্যক্রমের উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আমিই ঢাকা মেডিকেলে সবার আগে টিকা নিচ্ছি। ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। একই সঙ্গে ঢামেকের মেডিসিন অ্যান্ড ইনফেকশন রোগ বিশেষজ্ঞ হিসেবেও সেবা দিচ্ছেন। তিনি সিলেট মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার করোনা টিকা কার্যক্রম শুরুর সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে টিকা দেয়া শুরু হবে। প্রথমে চিকিংসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে। এছাড়াও হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের দেয়া হবে ধারাবাহিকভাবে। হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে টিকা দেয়ার স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, টিকা দেয়ার সময় নার্স, স্বেচ্ছাসেবী ও চিকিৎসকরা উপস্থিত থাকবেন। টিকা দেয়ার পরে ওই ব্যক্তিকে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer