প্রকাশিত: ২১/০১/২০২১ ১২:৩৯ পিএম

ভারত থেকে উপহার হিসেবে পাঠানো কোভিড ভ্যাকসিন (কোভিশিল্ড) বাংলাদেশে পৌঁছেছে। ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা থাকলেও ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভ্যাকসিন হস্তান্তর করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর এসব টিকা তুলে দেওয়ার কথা।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকাগুলো বিমানবন্দর থেকে সরাসরি তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সংরক্ষণ করা হবে।

ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসেন মো. মইনুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামঘরে টিকা সংরক্ষণ করা হবে। আমাদের ৫০ লাখ ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। ইতোমধ্যে দুটি ফ্রিজার খালি করা হয়েছে। প্রতিটি ফ্রিজারে ২০ লাখ ভ্যাকসিন রাখা যায়।

এছাড়া ২৫ জানুয়ারি বাংলাদেশের কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। এক সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশের কিনে নেওয়া ৫০ লাখ টিকা আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির ভেতরে আসবে।

বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, টিকা আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

এদিকে ভ্যাকসিন পৌঁছাবার পর আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘ড্রাই রান’ বা মহড়া শুরুর মাধ্যমে দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মানান। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে গত ১১ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশে করোনাভাইরাসের টিকা জাতীয়ভাবে শুরু হবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...