প্রকাশিত: ৩০/০৭/২০১৮ ৮:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০০ এএম

উখিয়া নিউজ ডটকম – ইট পাথরের শহরে বেশ হাপিয়ে উঠেছিলাম, মন চেয়েছিলো ছুটে যাই দূরে কোথাও আর সেটা যদি হয় সমুদ্র তাহলে আর কথাই নেই। আর কক্সবাজার সেতো অনেক দূর। ঢাকার পাশেই খুঁজে পেলাম এক টুকরো কক্সবাজার। সেই একটুকরো কক্সবাজারকে বলা হচ্ছে মৈনট ঘাট। আজ আমরা দেখবো এই মৈনট ঘাটে এমন কী কী আছে…. এবং আপনাদেরও দেখাবো। …. ঠিক এভাবেই বলছিলেন মডেল ও সাংবাদিক আমির পারভেজ। যিনি ঢাকার ভেতরে এই দর্শনীয় স্থানটি সম্পর্কে তার অসাধারণ উপস্থাপনা দিয়ে দর্শকদের দেখাবেন মনোমুগ্ধকর আর বিশাল জলরাশি, পদ্মায় হেলেদুলে ভেসে বেড়ানোর অপার আনন্দ।

মৈনট ঘাট, যেখানে আপনি আসলে মুগ্ধ হবেন। তাকিয়ে থাকবেন পদ্মা নদীর অপরূপ জলরাশির দিকে। এই বিশাল জলরাশি, পদ্মায় হেলেদুলে ভেসে বেড়ানো জেলেদের নৌকা দেখা আর পদ্মার তীরে হেঁটে বেড়ানো, সব মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন ঢাকার দোহারে নয়, কক্সবাজার সমুদ্রসৈকতে আছেন। মূলত এ কারণেই অনেকে মৈনট ঘাটকে বলে থাকেন ছোট কক্সবাজার।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...