ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১১/২০২৩ ২:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

ছুটি শেষে আগামী সোমবার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরবেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (২০ নভেম্বর) কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ ওই সফর ঘিরে নানা আলোচনা আছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরি ভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন তিনি।

তবে দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র তার সফরের দিনই জানান, বিষয়টি সঠিক নয়। কয়েকটি গণমাধ্যম নিজেদের মতো করেই এ নিয়ে সংবাদ প্রচার করছে। তিনি (পিটার হাস) ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী ছুটিতে তিনি শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন।

বৃহস্পতিবার বিকালে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন তা জানে সরকার। তবে তিনি কোথায় আছেন তা প্রকাশ করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে অবগত করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer