ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/১১/২০২৩ ৯:৩৮ এএম

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এখন থেকে দিল্লিতে অবস্থিত দূতাবাস দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

জানা যায়, চলতি মাসের শুরুতে এ অঞ্চলের বাংলাদেশ-নেপালসহ বিশ্বের অন্তত এক ডজন দেশে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ গত সপ্তাহে ঢাকা ছাড়েন।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে বহুপক্ষীয় ইস্যু ছাড়া খুব বেশি দ্বিপক্ষীয় সম্পর্ক নেই বাংলাদেশের। তাই দেশটিতেও বাংলাদেশের কোনো দূতাবাসও নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করা হয়। সুত্র: কালবেলা

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...