উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৭/২০২৩ ৮:২৯ এএম

বাংলাদেশের দ্রুতই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এর মধ্যে ঢাকার বাইরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে ডেঙ্গু হটস্পট। শরণার্থীদের মধ্যে মশাবাহিত এ রোগ বেড়েই চলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (ডিজিএইচএস) ডা. নাজমুল ইসলাম বলেছেন, চলতি বছরের ২৩ মে পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১ হাজার ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর কক্সবাজারে থাকা বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যা ৪২৬।

তবে ডিজিএইচএস-এর সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের সম্প্রদায়ের মধ্যে ১ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৬ জন।

নাজমুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি। তিনি আরও বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গত বছর সেখানে ১৭ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই বছরও ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি।

সরকারিভাবে দেওয়া তথ্যে জানা যায়, ২০২২ সাল থেকে বর্ষাকাল শুরু হলেই ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছে, চলতি বছর এ মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও তীব্র হবে।

নাজমুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের পরিষ্কার পানির উৎস সীমিত, তাই তারা পানি সংগ্রহ করে অনেক সময় খোলা পাত্রে রেখে দেয়, যা মশার জন্য একটা ভালো প্রজননক্ষেত্র। রোহিঙ্গা ক্যাম্পে কম জায়গায় মানুষ বেশি। ফলে সেখানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য এলাকার চেয়ে বেশি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...