প্রকাশিত: ১৯/১১/২০১৬ ৯:১২ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটে ১৯নভেম্বর (শনিবার) দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নস্থ বানানী নামক এলাকায়।
নিহত ছেনুয়ারা বেগম (৬৮) ইউনিয়নের পাগলিরবীল গ্রামের মৃত ইমাম শরীফের স্ত্রী ও ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলামের বোন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ওই সময় বৃদ্ধ মহিলা ছেনুয়ারা বেগম মহাসড়ক পারাপার হচ্ছিলেন তাৎক্ষণিক ডুলাহাজারা বাজারের দিক থেকে ছুটে আসা কক্সবাজার অভিমুখী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধ মহিলাকে ধাক্ষা দেয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০মিনিটে বৃদ্ধ ছেনুয়ারার মৃত্যু হয়। এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে এটি থানার বিষয় নয় হাইওয়ে পুলিশের বিষয় বলে জানায়। মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer