প্রকাশিত: ২৭/০৫/২০১৯ ১:১২ পিএম

ঢাকা: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে স্বর্ণ চুরির মূলহোতা ১৩ মামলার আসামি সুন্দরী তন্নীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গুলশান জোনাল টিম) গোলাম সাকলায়েন। গ্রেফতারকৃতরা হলেন- তন্নী ওরফে নদী ওরফে সাদিয়া, তার সহযোগী আফসানা, উবার চালক কালাম, তার সহযোগী আসিফ ও রায়হান।

এ প্রসঙ্গে এডিসি গোলাম সাকলাইন জানান, তন্নী ওরফে নদী স্বর্ণ চুরির মূলহোতা। তিনি রাজধানীতে অন্তত ২০টি চুরির ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ আছে যে, তিনি প্রথমে কোনো একটি বাসায় ঢুকে নিজেকে ভিআইপি পরিচয় দেন। এরপর বাড়ির লোকদের সম্মোহন করে স্বর্ণ লুট করেন। তার বিরুদ্ধে মোট ১৩ টি মামলা রয়েছে।

এর মধ্যে ২০১৭ সালে মিরপুর থানায় তিনটি, ২০১৮ সালে একটি, ২০১৭ সালে দক্ষিণখান থানায় একটি ও দারুস সালাম থানায় একটি মামলা হয়। ২০১৮ সালে আদাবর ও তেজগাঁও থানায় একটি করে এবং মোহাম্মদপুর থানায় দুইটি মামলা হয়েছে। এছাড়া ২০০৫ সালে নিউমার্কেট থানাতেও একটি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। সবশেষ গত ১৯ মে ভাটারা থানায় মামলা করেন প্রতারণার শিকার হওয়া খলিলুর রহমান নামে এক ব্যক্তি।

চুরির কাজে তন্নী ওরফে নদীকে সহায়তা করতো আফসানা, উবার চালক কালাম ও আসিফ। চুরি করা স্বর্ণ যে দোকানে বিক্রি করা হতো সেই দোকানের কর্মচারী হলেন রায়হান। তাকেও গ্রেফতার করেছে ডিবি।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer