ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৪ ১১:৩৩ পিএম , আপডেট: ০৫/০১/২০২৪ ১১:৩৩ পিএম

রাজধানীর সায়দাবাদের গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের গণমাধ্যম শাখার কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ আরও একজন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তবে ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের কারণ অনুসন্ধানে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে আশপাশের আরও বেশ কয়েকটি ফায়ার স্টেশনে জরুরি সংবাদ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিজিবি ও র‍্যাবের একাধিক দল। ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সেই সাথে ঘটনাস্থলে পৌঁছেছে স্কাউটের সদস্যরাও।

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় প্রকাশিত একাধিক ভিডিওতে ট্রেনের একটি বগিতে এক যাত্রীর মরদেহ দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রেনটিতে যাত্রীদের ভিড় ছিল। চলতি ট্রেনেই আগুন লাগে। পরে ট্রেনটি থামলে যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন।

স্থানীয়রা জানাচ্ছেন, এক ব্যক্তি তার পরিবার নিয়ে ট্রেনের মধ্যে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও তিনি বের হতে পারেননি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...