প্রকাশিত: ১৩/০৬/২০২০ ১:৫৮ পিএম


রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবি সদস্যদের বহনকারী ট্রাক উল্টে দুই বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সাইনপুর এলাকায় পণ্যবাহী একটি ট্রাক পিছন থেকে বিজিবি সদস্যদের বহনকারী ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজিবি ৫৩ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক জোবায়ের হোসেন ও ল্যান্স নায়েক আবু সাঈদ।

বিজিবি জানায়, বিসিএম গ্রেড-২ কোর্সের ২২ শিক্ষার্থীদের দিনাজপুর সেক্টরে পৌঁছে দেয়ার জন্য বিজিবির ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গোদাগাড়ীর সাইনপুর ব্রিজের নিকট পৌঁছালে নরসিংদী থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে বিজিবির ট্রাক উল্টে ঘটনাস্থলে জোবায়ের মারা যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পাঁচ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আবু সাঈদ মারা যান। আহত চার সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer