প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ৭:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা গডফাডার ও মাদক মামলার পলাতক আসামি মো. জামাল হোসাইন (৪২)-কে টেকনাফে গ্রেপ্তার করেছে পুলিশ। জামাল মেম্বার কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে আলীখালীর বাসিন্দা মৃত হায়দর আলীর ছেলে ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফের হ্নীলা বাসস্টেশন এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, রাতে থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) বোরহান উদ্দিন মজুমদারের নেত্বতে হ্নীলা বাসস্টেশনের একটি দোকানের সামনে থেকে জামাল হোসাইনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

ওসি মাইন জানিয়েছেন, জামাল মেম্বারকে ইয়াবা চোরাচালান, পুলিশের ওপর হামলা ও মারামারির তিনটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। ৭৬৪ জনের তালিকায় হ্নীলা ইউনিয়নের গডফাডার হিসেবে তার নাম রয়েছে।

পুলিশের কাছে তথ্য আছে জামাল মেম্বার কাছে ইয়াবার একটি বিশাল চালান মজুদ আছে। সেই ইয়াবা উদ্ধারে রাতেই অভিযান চালানো হবে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer