ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ৯:৫৬ এএম

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার সকালে টেকনাফের হ্নীলার লেদা এলাকায় নাফ নদ থেকে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, অভ্যন্তরীণ সংঘাতের কারণে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে কিছু রোহিঙ্গা নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা করেন। তাদের মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়। সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে, কাউকেই ঢুকতে দেওয়া হবে না।

এদিকে সোমবার সকাল থেকে শান্ত রয়েছে সীমান্ত এলাকা। অন্য দিনের মতো গোলার শব্দ পাওয়া যায়নি। টেকনাফের হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘আগের তুলনায় সীমান্ত শান্ত। এর পরও বাসিন্দাদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...