নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ৯:৪৯ পিএম

কক্সবাজারের টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ। নির্মাণ কাজের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেকনাফ আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ শফিক। সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শওকত হায়াত মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন – বিদ্যালয়ে শিক্ষক বাবু বাসি রাম দে, তপন কুমার শীল, প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন টেকনাফ প্রতিনিধি আব্দুস সালাম, প্রতিদিনের বাংলাদেশ টেকনাফ প্রতিনিধি ফরহাদ আমিন, গণ্যমান্য ব্যক্তি আলহাজ্ব জহির আহমদ, শিক্ষক মুজিবুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী শফিউল ইসলাম, আব্দুল আজিজ ও বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের সূত্রে জানায়, বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর পাশে খোলা জায়গায় ১৮০০ স্কয়ার ফিটের দ্বিতীয় তলা বিশিষ্ট আধুনিক জামে মসজিদ নির্মাণের কাজে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৬০ লাখ টাকা ব্যয়ে প্রাথমিকভাবে এ ভবন নির্মাণের কাজ শুরু করা হচ্ছে।
এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের অধ্যায়নরত ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ের জন্য দ্বিতীয় তলা বিশিষ্ট আধুনিক মডেলের জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। নিচ তলায় ছেলে শিক্ষার্থীরা ও দ্বিতীয় তলায় মেয়ে শিক্ষার্থীরা নামাজ আদায় করবেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...