প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ২:৫৬ পিএম

ইমাম খাইর::
এমপি বদির গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরে টেকনাফ থানার জি.আর মামলা নং-৭৬১/১৮-এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেরিন সুলতানা আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপর দুই আসামি হলো- সালাহ উদ্দিন ও রুহুল আমিন। সম্পর্কে তারা বিএনপি নেতা আব্দুল্লাহর শ্যালক।
আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল মন্নান ও আমির হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্ষ্যং কানজরপাড়ায় উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা ও ভাংচুরের অভিযোগে ১ ডিসেম্বর টেকনাফ থানায় জিআর মামলা নং-৭৬১/১৮ দায়ের করেন বদির গাড়ি চালক খোরশেদ আলম। যদিওবা ওই ঘটনাটি সম্পূর্ণ সাজানো বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল । সুত্র: সিবিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...