প্রকাশিত: ০৬/১২/২০২১ ১০:৩০ পিএম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী হাজী মো. ইসলাম। এছাড়া কাউন্সিলর নির্বাচিত হলেন দৈনিক আমাদের সময়ের টেকনাফ প্রতিনিধি আব্দুল্লাহ মনির। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন।
সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ পৌর নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম।
তিনি জানান, ‘’সোমবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এতে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মনিরের আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার বিকেলে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর মো. শাহজাহান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ২৯ ডিসেম্বর বাছাইয়ের দিন স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুস শুক্কুর ও মোহাম্মদ ইসমাইল মনোনয়নপত্র বাতিল হয়। এখন এ পৌরসভায় মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় নৌকার প্রার্থী মো. ইসলাম ও বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন নারী কাউন্সিলর ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য ২০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানিয়ছেন নির্বাচন কার্যালয় সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৭ মঙ্গলবার) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এই পৌর নির্বাচনে ভোটার ১৩ হাজার ৮৫ জন। ২৬ ডিসেম্বর বাহারছড়া ও সেন্টমাটিন ইউনিয়নসহ পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...