প্রকাশিত: ২০/০৫/২০২০ ৩:২৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ১৯মে কক্সবাজার মেডিকেল কলেজের টেস্ট রিপোর্টে তাঁর শরীরে করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে। বিষয়টি টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল নিশ্চিত করেছেন। এনিয়ে টেকনাফ উপজেলায় মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। তারমধ্যে ৭জন করোনা ভাইরাস রোগী সুস্থ হয়েছেন।

ডা. টিটু চন্দ্র শীল আরো জানান, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দিনের বাসা ও চলাচল এলাকা ইতিমধ্যে লকডাউন (Lockdown) করে দেওয়া হয়েছে। তাঁর সংস্পর্শে আসা অফিসের অন্যান্য সকলকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। বুধবার ২০মে তাদের শরীরের স্যাম্পল কালেকশন করে কক্সবাজার মেডিকেল কলেজে টেস্টের জন্য পাঠানো হবে বলে জানান, টেকনাফ উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. টিটু চন্দ্র শীল।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...