প্রকাশিত: ১৪/০৬/২০২০ ১২:১০ পিএম

জসিম উদ্দিন টিপু ::
টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
জানা যায়, ১৪জুন সকাল সাড়ে ১০টারদিকে উখিয়া কুতুপালং হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও টেকনাফ কুলাল পাড়া মরহুম মৌলভী এজাহারের পুত্র মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। হাসপাতাল সুত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর আগের দিন তিনি গায়ে জ্বর নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫জন মেয়ে ৩জন ছেলে, নাত-নাতি, রাজনৈতিক শুভাকাংখী ও আতœীয় স্বজন রেখে গেছেন। বাদে আছর হ্নীলা মৌলভী বাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

এদিকে এই জননেতার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer