ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ৫:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফে ফারিহা (৯) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় হ্নীলা বাজার থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে ছাড়াতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

ফারিহা হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজারের ছানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুস-সুন্নাহ মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

অপহৃতের মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মামার বাড়ি থেকে ফেরার পথে ফারিহাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে ছেড়ে দিতে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। তাৎক্ষণিক বিষয়টি টেকনাফ মডেল থানায় অভিযোগের মাধ্যমে জানাই। কিন্তু এখন পর্যন্ত আমার মেয়ের সন্ধান মেলেনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাদ্রাসা পড়ুয়া ফারিহা নামের এক শিশু অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer