উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ৪:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফের নাজির পাড়ায় আটশত টাকার জন্য বন্ধুর হাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৯ মার্চ) রাত এগারোটার দিকে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি।

নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মুহাম্মদ জোবায়ের (৩০)। বিষয়টি নিশ্চিত করেন নিহত যুবকের ভাই মুহাম্মদ সাত্তার।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় ৮০০ টাকার জন্য একই এলাকার বাসিন্দা জাগির হোছনের পুত্র নজুমুদ্দিন জোবায়েরকে গুলি করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ২ দিন আগে সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের জাগির হোছনের পুত্র নজুমুদ্দিনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র জোবায়েরের মধ্যে টাকার লেনদেন নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার রেশ ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নজুমুদ্দিনের নেতৃত্বে জোবায়েরের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জোবায়েরের মাথায় গুলি করে পালিয়ে যায় নজুমুদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এবিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer