প্রকাশিত: ১৩/০৪/২০২২ ১০:১১ এএম

জাহেদ হাসান,কক্সবাজার :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়নের একটি টিম অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবাসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তুলাতলী হয়ে হোয়াইক্যং বিওপি’র চেকপোস্ট দিয়ে যানবাহন করে মাদক পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল তুলাতলী রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে কারীঙ্গাঘোনা থেকে পালংখালীগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তল্লাশী করা হয়,তল্লাশি চলাকালীন সিএনজির পিছনের সীটে বসা দুই জন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদেরকে জিজ্ঞাসা করা হলে, একপর্যায়ে তাদের স্বীকারোক্তি মোতাবেক সিএনজি চালকের সীটের নিচ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে সিএনজি চালকের দেহ তল্লাশি করে তার ডান পায়ে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার ইয়াবা এবং সিএনজির একজন যাত্রীর ডান পা থেকেও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত সিএনজি চালক মোঃ মীর কাশেম (৩২) টেকনাফ হোয়াইক্যং এর মনিরঘোনার আবদুল গফুরের ছেলে ও তার সাথে থাকা মোঃ মুসা (৩০)একই এলাকার মো:আব্দুল জব্বারের ছেলে।

এসময় তাদের কাছ থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের মোট ৫০ হাজার ইয়াবা উদ্ধার ও ২টি মোবাইল জব্দ জরা হয়।

আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিতে জব্দকৃত ইয়াবা, মোবাইল এবং সিএনজিসহ টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...