প্রকাশিত: ০৭/১২/২০২০ ৪:৩৮ পিএম

মোঃ আরাফাত সানী , টেকনাফ ::
টেকনাফ কোষ্টগার্ড সেন্টমাটিনের অদুরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার ইয়াবা ৯ লক্ষ ৫১ হাজার কিয়াতসহ মিয়ানমারের ৩ নাগরিককে আটক করেছে।

(সোমবার) ০৬ ডিসেম্বর মধ্য রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ ও স্টেমার্টিনের যৌথ অভিযান পরিচালনা করে ছেড়া দ্বীপ এর ৫
নটিক্যাল মাইল দক্ষিণে সমুদ্র থেকে ৪ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারের টাকাসহ ০৩ মায়ানমার নাগরিককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন মিয়ানমারের আকিয়াবে বাসিন্দা থোয়াংকা (৫০) মং ছু ওয়ে (৪৮) মোঃ ইদ্রিস (৪৭)

গােপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সমুদ্রপথে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযানের জন্য কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয়। অভিযান চলাকালীন সময় মায়ানমার সীমানা হতে ০১টি কাঠের ট্রলার বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়।

পরবর্তীতে উক্ত নৌকা তল্লাশী করে ০৩ জন ব্যক্তিকে আটক করা হয় এবং নৌকার ভেতরে ০৩টি প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় ৪ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ও ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত (মায়ানমারের টাকা) উদ্ধার করা হয়। জানা যায়, এরা প্রত্যেকেই মায়ানমারের নাগরিক এবং দীর্ঘদিন ধরেই তারা সমুদ্রপথে এভাবেই ইয়াবা পাচার করে আসছে। পরবর্তীতে আটককৃত ইয়াবা পাচারকারীদের ইয়াবা, মায়ানমারের টাকা ও কাঠের নৌকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের করা হবে বলে টেকনাফ পূর্ব জোন বিসিবি স্টেশন কমান্ডার লেঃ আমিনুল হক ও সেন্টমার্টিন স্টেশন কমন্ডার আজ বিকাল তিন টায় টেকনাফ কোষ্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের এ তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer