লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে শুক্রবার ভোরে পৃথক অভিযানে নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই দালালকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার জাহাজপুরের হাবিবউল্লাহ ছেলে মহিবুউল্লাহ, দমদমিয়ার আব্দুল করিমের ছেলে মো. হুমায়ুন।
টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, উপজেলার শাহপরীর দ্বীপ, গোলারচর ও শীলখালীতে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৭ নারী, সাত শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় দালাল মহিবুল্লাহ ও হুমায়ুনকে আটক করা হয়েছে।
পাঠকের মতামত