প্রকাশিত: ১০/০৮/২০১৯ ৮:৩৪ এএম

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ মো. রফিক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্টর্গাড।

শুক্রবার (৯ আগস্ট) রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির এলাকা থেকে ইয়াবা ও স্বর্ণালংকারসহ তাকে আটক করা হয়। আটককৃত রফিক টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের নীর আহাম্মদের ছেলে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্ততে লেদা রোহিঙ্গা শিবির এলাকার রাস্তার পাশ্ববর্তী একটি ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বালিশের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ রোহিঙ্গার যুবককে আটক করা হয়।

উদ্ধার স্বর্ণালংকার শুল্ক স্টেশনে এবং ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...