প্রকাশিত: ১১/০৩/২০১৯ ৭:৩৮ এএম , আপডেট: ১১/০৩/২০১৯ ৯:১৯ এএম

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ।
রোহিঙ্গা অধ্যুষিত সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান পরিচালনা করে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন।
১০ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে একটি টহল দল উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর খাল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বিজিবি সুত্রে জানা গেছে, নাফ নদী অতিক্রম করে দেশে অনুপ্রবেশের সময় ইয়াবা পাচারকারীদের অনুসরন করলে পাচারককারীরা বিজিবির উপস্থিতি ঠের পেয়ে বস্তাভর্তি ইয়াবা সমুহ ফেলে দ্রুত বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ায় এঅভিযানে কাউকে আটক করা সম্ভম হয়নি। উদ্ধার ইয়াবাসমুহের বাজার মূল্য ১২ কোটি টাকা।
২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ইয়াবাসমুহ ২ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তিতে উধর্তন কতৃপক্ষ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer