উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ৪:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছে পাওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু -সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার -মৃত সুলতান আহমেদের ছেলে মো. আনোয়ার (৩০)।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের দুইজন নাগরিক পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান নেন। বিজিবির গোয়েন্দা তথ্যে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি ওজনের স্বর্ণালংকারসহ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৭৮ হাজার ২৪০ বাংলাদেশি টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত (মিয়ানমারের মুদ্রা) এবং ১০টি মোবাইল সেট পাওয়া যায়। উদ্ধার হাওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...