প্রকাশিত: ১০/০৯/২০২১ ১০:৩৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম::
ভাসুরদের নির্যাতনে ৫ মাসের গর্ভবতী গৃহবধু মৃত সন্তান প্রসব করেছে। ৯ সেপ্টেম্বর স্বামী ফরিদ হোসেন অসুস্থ স্ত্রীকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত রুজিনা আক্তারকে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থা বেগতিক দেখে কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করেন।
৯ সেপ্টেম্বর আহত রুজিনা আক্তার (২২) টেকনাফ হাসপাতালে সংবাদকর্মীদের জানান, প্রায় ১ বছর আগে তার সাথে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের খুইল্যা মিয়া প্রকাশ লালুর মেয়ে রোজিনা আক্তার এর বিয়ে হয়। পারিবারিক ও সংসারিক তুচ্ছ ব্যাপারে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার উপর চলে অমানুষিক অত্যাচার ও নির্যাতন। এর আগে স্বামী ফরিদ হোসনকে এ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনা যেতে না যেতেই ৫ সেপ্টেম্বর দুপুরে উপর্যপুরি তল পেটে লাথি মারে এবং আঘাত প্রাপ্ত হলে ৫ মাসের মৃত সন্তান প্রসব করে। এ ঘটনার জন্য সহোদর ইমাম হোসেন. শাহ আলম মিয়া. আহমদ উল্লাহ ও ছেলে দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে টেকনো মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer