প্রকাশিত: ০৮/০৫/২০১৭ ২:৩৭ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত স্কুল শিক্ষক মাওঃ নুরুল আমিন (৪২) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী সরকারী প্রাইমারী স্কুলে কর্মরত ছিলেন। তিনি ৮ মে সকাল ৯টায় চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায় তিনি ৪ মে বিকালে নব-নির্মিত মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ থেকে বেতনের টাকা উত্তোলণ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্রগ্রাম রেফার করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার ৮ মে সকাল ৯টায় চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
টেকনাফ উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের মৃত ভেলুয়া খাতুন ও রশিদ আহমদের পুত্র মাওঃ নুরুল আমিন (জন্ম তারিখ ২ জানুয়ারী ১৯৭৬ ইংরেজী) ২০০৩ সালের ১২ নভেম্বর সহকারী শিক্ষক পদে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড়ডেইল সরকারী প্রাইমারী স্কুলে যোগদান করেন। এরপর সাবরাং মুন্ডারডেইল সরকারী প্রাইমারী স্কুলে একই পদে বদলী হন। ২০০৮ সালের ৮ আগস্ট নিজ বাড়ির পাশে উত্তর শীলখালী সরকারী প্রাইমারী স্কুলে যোগদান করে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী রেহেনা আক্তার, ৪ শিশু কন্যা যথাক্রমে জন্নাতুল ফেরদৌস (৮), জন্নাতুল বকিয়া (৬), জন্নাতুল মাওয়া (২), সামিয়া নুর (২ মাস) এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে যান।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer