ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৭/২০২৩ ৮:৩৫ এএম

কক্সবাজারের টেকনাফ সাবরাং আলীর ডেইল এলাকা থেকে ৫ হাজার ৫৫০ ইয়াবাসহ দিলদার বেগম দিলু (২৪) নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলাবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীর ডেইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিলদার বেগম দিলু টেকনাফের আলীর ডেইল এলাকার নাজমুলের স্ত্রী।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫৫০ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে বলে স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...