প্রকাশিত: ০১/১০/২০২১ ৮:৪৪ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফে সহপাটিদের সাথে ফুটবল খেলা শেষ করে সমুদ্রে গোসল করতে নেমে আরাফাত নামে ১২ বছর বয়সি এক শিশুর করুন মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় শাহীন নামে অপর এক শিশু মূমূর্ষ অবস্থায় টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

১ অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় টেকনাফের সাবরাং ইউপি সংলগ্ন মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, শুক্রবার সকালে টেকনাফের সাবরাং পুরান পাড়ার মুহিব উল্লাহর শিশুপুত্র আরাফাত বন্ধুদের সাথে সাগরের পানিতে গোসল করতে নামে। এ সময় ভাটার টানে ডুবে যায় আরফাত ও তার বন্ধু মো. শাহীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে। পরে আরাফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-২০ জন বন্ধুসহ সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলার পর সমুদ্রে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আরফাতসহ দুজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরফাতকে মৃত ঘোষনা করে চিকিৎসক।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...
Single Page Footer