প্রকাশিত: ১৪/১২/২০২১ ৯:২৪ এএম

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া সাকিনস্থ মা-মণি টেইলার্সের সামনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে।

সোমবার বিকালে সদর ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ওই যুবক সদর ইউনিয়নের মৌলভী পাড়ার নুর হোসেনের ছেলে। কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া সাকিনস্থ টেকনাফ-শাহপরীরদ্বীপ গামী রাস্তার পার্শ্বে মা-মণি টেইলার্স এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রির উদ্দেশ্য মাদক কারবারি অবস্থান করছে- এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...