প্রকাশিত: ০৩/০৭/২০১৯ ৮:০১ এএম

কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার রাত দুইটার দিকে উত্তর শীলখালি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।
র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা ডেইলি বাংলাদেশকে বলেন- আগেই গোয়েন্দা সংবাদ পাওয়া যায়, উত্তর শীলখালি এলাকায় ইয়াবার বড় চালান পাচার হবে। এ তথ্যে আমাদের টহল গাড়ি ওই এলাকায় যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, তার নাম সলিমুল্লাহ। সে ২ লাখ ইয়াবা মামলার পলাতক আসামি। এতে র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer