প্রকাশিত: ১৩/০৮/২০২১ ৯:০৫ এএম , আপডেট: ১৩/০৮/২০২১ ৯:০৬ এএম

টেকনাফের হোয়াইক্যং-বাহারছড়া ঢালার গহীন পাহাড়ে একটি গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পোশাক দেখে মৃতদেহটি সম্প্রতি অপহৃত সিএনজি চালক মাহমুদুল করিম (৩৯) এর বলে সনাক্ত করেছে তাঁর পরিবার।
বৃহস্পতিবার দুপুরে বনবিভাগ কর্তৃক ঝোপঝাড় পরিস্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা গলিত মৃতদেহটি পায়।
গত ২৯ জুন রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ঢালা এলাকা থেকে অপহৃত হন মাহমুদুল করিম। তিনি উপজেলার বাহারছড়ার উত্তর শিলখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ জানিয়েছেন, ঝোপঝাড় পরিস্কার করার সময় হঠাৎ গলিত মৃতদেহ দেখতে অনিল চাকমা নামে এক পরিচ্ছন্নতাকর্মী। এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসে দেড় মাস আগে অপহৃত মাহমুদুল করিমের পরিবার। তারা এসে উদ্ধারকৃত কাপড় আর বেল্ট দেখে কঙ্কালটি মাহমুদুল করিমের বলে নিশ্চিত হন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer