উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ৪:৩৬ এএম

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় এক রোহিঙ্গা দোকানি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নয়াপাড়া মৌচনি ক্যাম্পের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানদার আমির হাকিম (৪২) আহত হয়েছেন। তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মনু মিয়ার ছেলে।

টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, রাতে হঠাৎ করে ক্যাম্পে হাকিমের চায়ের দোকানে আগুন লাগে। পরে আাশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দোকানের মালিক আমির হাকিম গুরুত্ব আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফরান ইউসুফ বলেন, ক্যাম্প থেকে এক রোহিঙ্গা নাগরিককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে রেফার করা হয়েছে।

টেকনাফ ফায়ার স্টেশনের কর্মকর্তা উত্তম ব্যানার্জি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...