ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ৬:৩৭ পিএম

জসিম মাহমুদ, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে মোটরসাইকেল ও কার্ভাডভ‍্যান মুখোমুখি সংঘর্ষে ২ জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- টেকনাফের সাবরাং ইউপির কাটাবনিয়া এলাকার সাইফুল ইসলাম (৩০), কক্সবাজার সমিতি পাড়ার আব্দুর রউফ (২২)। গুরুতর আহত মো. হাছান (২২) মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে  তিনজন যুবক মোটরসাইকেলে করে কাটাবনিয়া থেকে শাহপরীর দ্বীপ যাচ্ছিলেন। ওই সময় বড় খাল সংলগ্ন ব্রিজের পাশে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফগামী একটি কাভার্ড ভ্যান (প্রিমিয়ার সিমেন্ট) এর সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই জন বাইক আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয়। পাশাপাশি আরেক আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত আরোহীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইনজামামুল হক বলেন, গুরুতর আহত অবস্থায় হাছান নামে এক যুবককে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ছুঁটে আসা টেকনাফ মডেল থানার এসআই কামাল হোসেন বলেন, ‘নিহত দুই যুবকের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer