প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ৬:৫২ পিএম , আপডেট: ১৫/০৫/২০১৭ ৬:৫২ পিএম

আমান উল্লাহ আমান::
কক্সবাজারের পাউয়ার হাউস নামক স্থানে মোটর সাইকেল এবং মিনিবাস মুখোমুখি সংঘর্ষে কক্সবাজার কলেজের এমবিএ পরিক্ষার্থী মোঃ সাদেক নামে এক ছাত্র নিহত হয়েছেন। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের হাজী সামশুল আলমের পুত্র। ১৫ মে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধু থেকে নেওয়া মোটর সাইকেল যোগে যাওয়ার পথে কক্সবাজারের পাউয়ার হাউস নামক স্থানে মিনি বাসের (ষ্পেশাল সার্ভিস চট্টমেট্টো-জ-১১-২৮২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। জানা গেছে, ষ্পেশাল সার্ভিস (চট্টমেট্টো-জ-১১-২৮২৬) গাড়ীটির মালিক টেকনাফের হ্নীলার বার্মাইয়া সামশু। তাঁর এই অকাল মৃত্যুতে শিক্ষিত সমাজ, যুব সমাজসহ সর্বস্তরের মধ্যে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, নিহত মোঃ সাদেক কক্সবাজার সরকারি কলেজের এমবিএ (একাউন্টিং) শেষ বর্ষের পরিক্ষার্থী।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer