উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৩/২০২৩ ৮:২৭ এএম

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে দুই শিশুকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় ঘটনা ঘটেছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহরণ কার ২ শিশু হলো— টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (১৫) এবং একই এলাকার হোসাইন আলীর ছেলে মো. সালমান (৬)।

শিশুদের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার আগে ওই এলাকার প্রতিবেশী দুই শিশু বাড়ি থেকে খেলতে বের হয়। এক পর্যায়ে এরা বাড়ির পাশের সোনার পাড়া-টেকনাফ আন্তঃসড়কে চলে আসে। এ সময় দুই/তিনজন অস্ত্রধারী অটোরিকশাযোগে সেখানে এসে শিশু দুটিকে তুলে নিয়ে যায়।

স্বজনদের দাবি, অপহৃত দুই শিশুর মধ্যে একজনের কাছে মোবাইল ফোন ছিল। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির ওই মোবাইল ফোনের নম্বর থেকে কল করে করে জানায় দুর্বৃত্তরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

পরিদর্শক বলেন, রাত ১১টার মধ্যেই দুর্বৃত্তরা মুক্তিপণের টাকা পরিশোধের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। না হলে দুই শিশুকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ শিশু দুটিকে উদ্ধারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানান মশিউর রহমান।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...